Skip to Main Content

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি · ৩ বছর মেয়াদি

ভর্তি চলছে

২০২৫–২০২৬ সেশন, ১৬তম ব্যাচ

নার্সিং পেশায় ক্যারিয়ার গড়ুন, দেশ ও জাতির সেবায় এগিয়ে আসুন।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC)-এর অধীনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধুমাত্র ভর্তির সুযোগ পাবেন। এই ইনস্টিটিউটে আলাদা কোনও ভর্তি পরীক্ষা হয় না।

কোর্সের বিবরণ

কোর্সের নাম
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি
কোর্সের মেয়াদ
৩ বছর
লেখা-পড়ার মাধ্যম
ইংরেজি
আসন সংখ্যা
১১০টি
শিক্ষাবর্ষ
—
ছাত্র-ছাত্রীর হার
০৫ : ০১
আবেদনের মেয়াদ
—
ক্লাস শুরু
—
ফরম ফি
—
পাঠ্যসূচি
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অনুমোদিত পাঠ্যসূচি অনুযায়ী তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা

১৬তম ব্যাচে মোট ১১০টি আসন।


ভর্তির যোগ্যতা ও শর্তাবলী

প্রসপেক্টাসে প্রকাশিত শর্ত অনুযায়ী।

  1. ০১প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  2. ০২BNMC কর্তৃক গৃহীত অভিন্ন ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর পাস করা শিক্ষার্থীরা (পাস মার্ক ৪০ নম্বর) মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবেন।
  3. ০৩যেকোনো বিভাগ হতে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম (জিপিএ) ৬.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় (জিপিএ) ২.৫০ এর কম গ্রহণযোগ্য হবে না।
  4. ০৪শারীরিক ও মানসিক দিক থেকে সুস্বাস্থ্যের অধিকারি এবং পরিশ্রমী হতে হবে।
  5. ০৫ইংরেজিতে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  6. ০৬ভর্তির সময় অবশ্যই এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পাসের মূল সনদ ও মার্কশিট জমা দিতে হবে।
  7. ০৭শিক্ষার্থী কর্তৃক ভর্তি বাতিল করতে চাইলে ইনস্টিটিউটের নীতিমালা অনুযায়ী ভর্তি বাতিল বাস্তবায়ন করা হবে।

স্বাস্থ্য পরীক্ষা। ভর্তিকৃত শিক্ষার্থীদের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকলে সংশ্লিষ্ট প্রার্থীর ভর্তি বাতিল হয়ে যাবে। স্বাস্থ্য পরীক্ষা নিজ খরচে করতে হবে। ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।


ইবনে সিনা নার্সিং ইনস্টিটিউটে যে জন্য পড়বেন

ক্যাম্পাস ও পাঠদান

  • নিজস্ব ক্যাম্পাসে শিক্ষার মনোরম ও নিরাপদ পরিবেশ।
  • সুসজ্জিত আধুনিক ক্লাস রুম, আধুনিক শিক্ষা সরঞ্জাম ও বিষয়ভিত্তিক অত্যাধুনিক ৭টি ল্যাবরেটরি।
  • পর্যাপ্ত সংখ্যক পাঠ্যবই (টেক্সট) ও সহায়ক (রেফারেন্স) বইসমৃদ্ধ লাইব্রেরি।
  • অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলী দ্বারা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান।
  • নির্দিষ্ট মেন্টরের অধীনে শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানের ব্যবস্থা।
  • একাধিক সেকশনে পাঠদানের ব্যবস্থা।
  • ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য রয়েছে স্থায়ী ইংরেজি শিক্ষক।
  • কম্পিউটারে দক্ষতা অর্জনের জন্য ইন্টারনেট সংযোগসহ অত্যাধুনিক কম্পিউটার ল্যাব।
  • ছাত্রীদের জন্য ২৪ ঘন্টা নিরাপত্তাসম্বলিত আবাসিক হোস্টেল (হোস্টেলে থাকা বাধ্যতামূলক নয়)।
  • স্বাস্থ্যবিধি মেনে পাঠদান ও পরীক্ষা গ্রহণের ব্যবস্থা।
  • মানসিক উৎকর্ষতা বিকাশে রয়েছে কো-কারিকুলার কার্যক্রমের সুযোগ।

প্রশিক্ষণ ও ফলাফল

  • ইবনে সিনা ট্রাস্ট পরিচালিত হাসপাতালগুলোতে ব্যবহারিক প্রশিক্ষণের পর্যাপ্ত সুযোগ।
  • BNMC কর্তৃক আয়োজিত সকল কম্প্রিহেন্সিভ/লাইসেন্সিং পরীক্ষায় পাসের হার প্রায় শতভাগ।

ক্যারিয়ার

  • ইবনে সিনা পরিচালিত হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারসমূহে যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ।
  • আমাদের নার্সিং ইনস্টিটিউট থেকে পাস করা প্রায় শতভাগ শিক্ষার্থী সরকারি-বেসরকারি হাসপাতাল ও বিভিন্ন NGO-তে উচ্চ বেতনে কর্মরত।
  • কোর্স শেষে ২য় শ্রেণীর পদমর্যাদায় সরকারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জনের সুযোগ।
  • সরকারি প্রতিষ্ঠান থেকে পাস করা নার্সদের মতই সরকারি চাকরি এবং বিদেশে চাকরির ক্ষেত্রে সমান অধিকার।
  • উচ্চতর প্রশিক্ষণ নিয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ।

খরচ ও সহায়তা

  • BNMC-এর নীতিমালা অনুযায়ী দরিদ্র ও মেধাবীদের জন্য ৫% ফ্রি কোটা।
  • দরিদ্র ও মেধাবীদের জন্য ইবনে সিনা ট্রাস্ট কর্তৃক বৃত্তির ব্যবস্থা।
  • মাসিক কিস্তিতে কোর্স ব্যয় পরিশোধের ব্যবস্থা।

ভর্তি ফরম সংগ্রহ ও যোগাযোগ

সরাসরি ফরম সংগ্রহ

ইবনে সিনা মেডিকেল কলেজের একাডেমিক ভবনের ১৪ তলা।

ঠিকানা

১/১-বি, কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা-১২১৬

অনলাইনে

এই পোর্টাল থেকেই আবেদন করা যাবে — ফরম আনতে যেতে হবে না।

যোগাযোগ

ফোন

০২-৪১০০২১৭১-৭৭

বিস্তারিত জানতে

০১৫৫০ ৬৯৯০৭৮
০১৭৬৪ ০৩৪৮৫৩

ই-মেইল ও ওয়েব

ibnsinani1234@gmail.com
www.isni.ac.bd

ইবনে সিনা নার্সিং ইনস্টিটিউট · ১/১-বি, কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা-১২১৬ · বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত।
ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।